মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শারদীয় দূর্গা পুজার মহানবমীতে আ’লীগ নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ

মাহফিজুল ইসলাম: শারদীয় দূর্গা পুজার মহানবমীতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

সোমবার (২৩ অক্টোবর) মহানবমীতে সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা, বল্লী, ঝাউডাঙ্গা, জেলা মন্দির, নারকেলতলা সদর সার্বজনীন পূজা মন্দির, সুলতানপুর বড় বাজার ও শহরের রসুলপুর পুজা মন্দিরসহ সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়ন ও শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় কমিটির মিটিং ও ২২ তারিখ রবিবার থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সেজন্য তিনি ঢাকাতে অবস্থান করায় দলীয় নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে মহানবমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ও সকলের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, রুমা রাণী বরকন্দাজ, আকলিমা লিমা প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি ও পূজা মন্ডপে আগত ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা