সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস পালিত

শাহ জাহান আলী মিটন, (সাতক্ষীরা): ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে সমবায় র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘‘সমবায়ের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব।

দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমপি রবি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ীদের কল্যানে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ডিএই সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন মহিলা সমবায় সমিতির সভানেত্রী মমতাজ বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অরুপ কামুর সাহা, দক্ষিণ বাংলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার ঘরামী প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ৮ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

এছাড়াও সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১০ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান