মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে হাজার হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার খুলনায় বিভাগীয় মহাসমাবেশে গেলেন হাজার হাজার নেতাকর্মী।

সোমবার (১৩ নভেম্বর) সকালেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে হাজার হাজার দলীয় নেতাকর্মীর বিশাল বহর নিয়ে যাত্রা শুরু করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, প্রস্তুতি সভা ও কর্মীসভা করেছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

খুলনায় প্রধানমন্ত্রীর মহাসমাবেশকে ঘিরে জেলা-উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতা কর্মীদের নিয়ে যেতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সার্বিক সহযোগিতা করেছেন। হাজার হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিয়ে খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান