শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্যারিস্টার সুমনের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পত্র তুলেছিলেন ব্যারিস্টার সুমন। তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

আলোচিত আইনজীবী বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিল, নির্বাচনে যদি বিএনপি থাকতো; তাহলে নেত্রী (শেখ হাসিনা) যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো।

এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমনও। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।

সুমন বলেন, এছাড়া যাকে মনোনয়ন দেবেন, তার সঙ্গে একজন দামি প্রার্থীও থাকবেন। অন্যান্য দলের যদি কেউ আসতে চান, তাকেও সহযোগিতা করার কথা বলেছেন সরকারপ্রধান।

দেশবরেণ্য আইনজীবী বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

জয়ের ব্যাপারেও ভীষণ আশাবাদী ব্যারিস্টার সুমন। তিনি বলেন, পরিশ্রম কখনও বৃথা যায় না। ঘাম প্রতারণা করে না। ফলে আমি আত্মবিশ্বাসী নির্বাচনে জিতবো। আর জয় পেলে বর্তমানে আমার এলাকা যেমন আছে, সেটাকে আরও উন্নত করতে চাই।

ব্যারিস্টার সুমন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। আমার একার পক্ষে তা সম্ভব নয়। এজন্য আরও তরুণের ক্ষমতায়ন করতে চাই। যারা আমার চেয়েও বেশি উন্নত চিন্তা করে। তাদের কাজে লাগিয়ে উন্নয়ন ঘটাতে চাই।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল