সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুরে কিশোর-কিশোরী ও যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে খেলাধুলার মাধ্যমে কিশোর- কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপি বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য নজরুল ইসলাম, আবুল হোসেন, রেহেনা পারভীন, জুলেখা খাতুন, স্থানীয় সুধী মোনাজাত আলী গাজী, সামছুর রহমান, আব্দুল খালেক, ব্রেকিং দ্য সাইলেন্সের কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, উত্তরা দাশ প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে শিশুদের চামচ দৌড়, হাড়িভাঙ্গা, যুবদের ফুটবল, অভিভাবকদের বালিশ পাচিং সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টি মাথায় রেখে শিশুর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে নিরাপদ খেলাধুলার মাধ্যমে শিশুরা কিভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে এবং সাথে সাথে তাদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্ব নিয়ে কাজ করে যাচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা