শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চুরি হওয়া ছাগল ও ব্যাটারি চালিত ভ্যানসহ চোর গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে চোরাই ছাগলসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে নড়াইল সদর থানাধীন রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামে একজন অসহায় বৃদ্ধা মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।
বৃদ্ধা মহিলা সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। নড়াইল সদর থানায় এ বিষয়ে একটি চুরি মামলা রুজু করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এসআই মোঃ শাহ্ আলমকে মামলাটি হস্তান্তর করেন।

এসআই শাহ আলম ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মো. ইমরান বিশ্বাস (২৩) নামে একজন চোরকে আটক করেন।

গ্রেফতারকৃত মো. ইমরান বিশ্বাস নড়াইল সদর থানাধীন সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুর রহমান বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশ জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল : নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার মাদকবিস্তারিত পড়ুন

  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন
  • নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১