শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

সরদার জিল্লুর, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের অন্যতম পুরোধা। তার দেখানো পথে আজো সমাজের বিভিন্ন শ্রেণীর নারীরা তাদের কর্মক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার।

উপজেলা অডিটোরামে আয়োজিত ওই অনুষ্ঠানে চারজন জয়িতাদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও প্রশংসপত্র প্রদান করা হয়।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে উপজেলা পর্যায়ে বাছাইকৃত ৫টি ক্যাটাগরির সুপারিশকৃত পাঁচজন নারীরা হলেন: অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার রঘুনাথপুর গ্রামের ইশারাত হোসেনের স্ত্রী জাহানারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী খোর্দবাটরা গ্রামের রেজাউল করিমের কন্যা শামসুন্নাহার চয়নিকা, সফল জননী নারী বাটরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছেন যে নারী পৌরসভার মির্জাপুর গ্রামের সিরাজুল হকের কন্যা রুজিনা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত জিয়াউদ্দিন খানের কন্যা পারুল খাতুন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত ওসি ফকির তাইজুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন।

এ সময় বিভিন্ন এনজিও সংস্থার নারীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল