রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের

সাতক্ষীরায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নের। শনিবার দুপুরে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়ন (১৫) কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের রুবেল হোসেনের ছেলে।

নিহত নয়নের ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেন জানান, জলাবদ্ধ নির্মানাধীন বাড়ির মধ্যে নয়নসহ কিছু ছেলেরা মিলে ডুব দিয়ে মাছ ধরছিলাম। মাছ ধরার জন্য নয়ন ডুব দিলে অনেক সময় অতিবাহিত হলেও সে উঠছিল না।
এসময় কয়েকজন মিলে পানির নিচ থেকে ভবনের কালভার্টে (ভবনের বীম) আটকা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগে কর্মরত ডাঃ সুজন কুমার দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্য হয়েছে।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান, পানি ডুবে একটি ছেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন