রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, অসহযোগকে কটাক্ষ কাদেরের

বিএনপির কর্মসূচির সমালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন বলে (বিএনপি) অসহযোগ আন্দোলন করবে। ‘হায় রে আল্লাহ! বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে!

তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে?

বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র স্বতন্ত্রের নির্বাচন করবেন, নৌকা নৌকার নির্বাচন করবেন। কারও সঙ্গে কারও ঝগড়াঝাঁটির কোনো প্রয়োজন নেই। এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, আমাদের নেত্রী একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য স্বতন্ত্রদেরও প্রার্থী হতে বলেছেন। এতে কারও কিছু হারাবার নেই।

তিনি আরও বলেন, নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কেন? আপনি যদি এলাকায় এমপি থাকতেও নিজের জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, তখন ওখানে স্বতন্ত্র ঢুকে গেলে আমরা কী করব? কী করার আছে আমাদের! কাজেই নৌকার ইজ্জত নৌকার লোকেরা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ