বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাথন্ডা বাজারে এমপি রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সদরের বৈকারী ইউনিয়ন পরিষদের আয়োজনে কাথন্ডা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইশারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমি গত ১০ বছরে সাতক্ষীরাকে আওয়ামী লীগের ঘাঁটি করেছি। আমার দলের কিছু মানুষ হিংসার বশবর্তী হয়ে সাতক্ষীরাকে জাতীয় পার্টির ঘাঁটি বানাতে চাইছে। ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে নিরলস পরিশ্রম করে উন্নয়ন করেছি। ভোটকেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট দিতে হবে।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সাতক্ষীরা জেলা কৃষক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, বৈকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, সাইদুর রহমান অপু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলম, মহাসীন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ।

নির্বাচনী পথসভায় ঈগল প্রতীক নিয়ে জারীগান পরিবেশন করেন আকতার বয়াতী।

এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিবুল হোসেন শহিদ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন