আশাশুনিতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত


জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং ও সহকানী প্রিজাইডিং অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আশাশুনি সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য ররাখেন। সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ূন কবির। তিনি বলেন এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের যেকোন প্রয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন এবং সকল আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা আপনাদের পাশে আছে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। আপনারা সততা এবং দক্ষতার সহিত দায়িত্ব পালন করবেন। পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনসহ থানার অফিসার ইনচার্জকে জানাবেন, নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জামিল আহমেদ, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় দুই দিনের প্রথম দিনে ৮৬ টি কেন্দ্রের জন্য বাছাইকৃত ৯৪ জন প্রিজাইডিং অফিসারসহ সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাচন অফিসার মেহেদী হাসানসহ আরও ৫জন কর্মকর্তা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


