বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাত ১২টার পর মোটরসাইকেল চললেই ব্যবস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
এ নিষেধাজ্ঞা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। এ সময় কেউ মোটরসাইকেল চালানোর চেষ্টা করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ৭২ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করতে পারবে।

এদিকে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২ পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আরো কিছু যানবাহন। এসবের মধ্যে রয়েছে, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ অন্যান্য যানবাহন।

তবে এবার ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচল করতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনেবিস্তারিত পড়ুন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনাবিস্তারিত পড়ুন

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন

নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসারবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ
  • শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • জিয়াউর রহমানের দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ দেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বৈঠক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল