শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখওয়াত হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম, প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল।

সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহবরাব হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

এসময় আলোচনা হয় যে, ইটভাটার মাটি বহনের জন্য অবৈধ ড্রাম্পার বেপরোয়া ভাবে চলাচল করায় রাস্তা নষ্টের পাশাপাশি দূর্ঘটনার সম্ভবনা বিরাজ করছে। সেই সাথে ভাটার সামনের রাস্তাগুলোতে পড়ে থাকা মাটিতে বৃষ্টির পানিতে কাঁদা সৃষ্টি হচ্ছে।

এমনকি ছোটবড় দূর্ঘটনা লেগে থাকছে। সুতরাং আগামী বর্ষার মৌসুমের আগে ভাটা মালিকদের উদ্যোগে রাস্তা পরিস্কার না করা হলে মোবাইল কোর্ট করার পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সীমান্ত নদী পার হয়ে অবৈধ মালামাল ও মাদকদ্রব্য যাতে দেশে না প্রবেশ করতে পারে সে ব্যাপারে বিজিবি সদস্যদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সেই সাথে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার, ধর্ষণ প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করতে হবে বলে জানান বক্তারা। এছাড়া সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি অনিয়ম না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সহযোগীতার আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার