শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)-এর আওতায় লিডার্স শ্যামগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে।

“শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে বুড়িগোয়ালিনীর দাতিনাখালিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসী নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান। মানববন্ধন পরিচালনা করেন লিডার্স এর ক্রিয়া প্রকল্পের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান এবং প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।

বুড়িগোয়ালিনী এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলিমা খাতুন। তিনি বলেন, অভাবের কারণে পারিবারিক নির্যাতন বা নারীর প্রতি নির্যাতন হয়। তবে অন্যান্য কারণেও নারী ও শিশুর প্রতি নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা নারী-পুরুষ সকলে সচেতন হলে এই নির্যাতন ও সহিংসতা বন্ধ হবে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে আছিয়া আক্তার বলেন, আজ এই মানববন্ধনের উদ্দেশ্য হলো নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করা। পাশাপাশি শিশুর প্রতিও সকল প্রকার সহিংসতা রোধ করা। আমি, আপনি সচেতন হলেই এগুলো বন্ধ হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আবিয়ার সর্দার বলেন, নারী নির্যাতন ও শিশুর প্রতি নির্যাতন আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে তবেই এগুলো বন্ধ হবে। আজকের মানববন্ধনে উপস্থিত সকলের নিকট অনুরোধ-আপনারা নারী নির্যাতন বা শিশু নির্যাতনের ঘটার আশংক্ষা দেখলেই হটলাইনে ফোন দিবেন।

এলাকাবাসী বা পরিবারকে বুঝাবেন। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলে জেগে উঠলে একটা সমাধান হবে। আমি লিডার্সকে ধন্যবাদ জানাতে চাই সময়পোযোগী এই আয়োজনটা করার জন্য। সমাজের সকল ভালো কাজে আমরা আপনাদের পাশে রয়েছি।

মানববন্ধন থেকে এলাকাবাসী দাবি করেন- নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জনমত গঠন করুন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ করুন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করুন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের