শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, জ্ঞান ও গুণের মাধ্যমে নিজেকে আলোকিত করতে হবে

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“ এস এস সি পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভাল ফলাফলের মাধ্যমে নিজেকে আলোকিত করতে হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ।”

বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, মো. মুকুল হোসেন, ভবতোষ সরকার, ফয়জুল হক বাবু, লুৎফুন্নেছা ডালিয়া, আল-মামুন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঈশিতা ইয়াসমিন রোহানী প্রমুখ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সফলতা কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মোহসীন উদ্দীন। পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক রমেশ চন্দ্র সরদার।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের