মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাজাহান ওমরের বিকল্প হিসেবে জামালকে বেছে নিলো বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ঘুরে ফিরে একটাই প্রশ্ন ব্যারিস্টার শাহজাহান ওমরের বিকল্প হিসেবে ঝালকাঠির রাজনীতির জন্য কাকে বেছে নেবে বিএনপি। অনেকের নামই সেখানে শোনা যায়। তার মধ্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম জামালের নামও ছিল। এবার তাকেই বেছে নিলো বিএনপি।

শাহজাহান ওমর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রভাবশালী এই সদস্য এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের হতাশ না হয়ে সংঘবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি রাজাপুর ও কাঠালিয়ার নেতাকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন। এর কিছুদিনের মধ্যে তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার রফিকুল ইসলাম জামালকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেন। এ সময় তিনি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুনের কাছে হেরে গেলেও ৪০ হাজারের ওপরে ভোট পেয়ে আলোচনায় আসেন। ২০১৮ সালেও শাহজাহান ওমরকে প্রধান প্রার্থী ও রফিকুল ইসলাম জামালকে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম