শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু

মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু হয়েছে। দ্বীপদেশটির সঙ্গে সম্পর্কের ক্রমশ অবনতির মধ্যে দেশটিতে মোতায়েন ভারতীয় সেনা সরিয়ে নিতে শুরু করেছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপের সংবাদপত্র দ্য মিহারু এ খবর জানিয়েছে।

মিহারুর প্রতিবেদন মতে, এরই মধ্যে মালদ্বীপের সর্বদক্ষিণের এলাকা আদ্দুতে মোতায়েন ২৫ ভারতীয় সেনা ১০ মার্চের আগেই ভারতে ফিরেছে।

‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। এরপর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

মালদ্বীপে ভারতের ৮৯ সেনা মোতায়েন ছিল। দেশটিকে দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান উপহার দেয় ভারত। মূলত সেগুলো পরিচালনার জন্যই ভারতীয় সেনা পাঠানো হয়।

সম্প্রতি মালে ও নয়াদিল্লির মধ্যে আলোচনার পর ১০ মের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ভারত। ১০ মার্চ থেকে এ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।

মিহারুর প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা চলে যাওয়ার পর ভারতের বেসামরিক বিমান পরিচালনায় নিযুক্ত কর্মীরা মালদ্বীপে থাকা ভারতের দেয়া দুটি হেলিকপ্টার ও একটি বিমান পরিচালনা করবেন। এরই মধ্যে তারা মালদ্বীপ পৌঁছেছেন।

তবে এ ব্যাপারে মালদ্বীপ ও ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মিহারুর প্রতিবেদন মতে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ভারতীয় সেনাদের প্রত্যাহার শুরু হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মালে ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ক ক্রমশ শীতল হচ্ছে। অন্যদিকে চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক উষ্ণ হচ্ছে।

গত সপ্তাহে বেইজিংয়ের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে মালে। চুক্তি অনুযায়ী, মালদ্বীপকে সব ধরনের সামরিক সহযোগিতা দেবে চীন।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা