বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে ‘চড়’!

সাপ্তাহিক ‘জনশুনানি’ চলছিল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। হঠাৎ-ই একজন কাগজ দেওয়ার নাম করে আক্রমণ করে বসেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই হামলার পর হাসপাতালে ভর্তি আছেন মুখ্যমন্ত্রী। তবে তার চোট গুরুতর নয়।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) সকালে প্রশ্নোত্তর পর্ব নেওয়ার সময় ওই যুবক ছদ্মবেশে বাসভবনে ঢোকেন। একপর্যায়ে হামলা চালান। রীতিমত কষে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় নিরাপত্তা কর্মীরা। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। চুল ধরে টেনে চড় মারা হয়। বিজেপি দাবি করছে, এ ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে। অবস্থা অবশ্য গুরুতর কিছু হয়নি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রত্যেকর সঙ্গে আলাদা করে কথা বলছিলেন। ওই যুবক নিজের কথা বলতে গিয়েছিলেন। তখনই ঘটনাটি ঘটে।’ তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই যুবক। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে।

বিজেপি নেতা হরিশ খুরানা বলেন, ‘ওই জনশুনানিতে হাজির এক যুবক মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।’

এদিকে হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা। এ হামলার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে তিনি জানান।

হামলার এ ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস। একইসঙ্গে দিল্লিতে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে দলটি। তাদের প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন, তাহলে দিল্লিতে সাধারণ নারীরা কতটা নিরাপদ?

এদিকে হামলার পর জনশুনানিতে আসা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হামলাকারী যুবক একাই এসেছিলেন নাকি কারও সঙ্গে এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী