শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের লোকসভা নির্বাচন; প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো

দোরগোড়ায় ভারতের হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিও প্রচারণায় নেমে পড়েছে। আর ভোটারদের কাছে টানতে চলছে একের পর এক প্রতিশ্রুতি ও গ্যারান্টির আশ্বাস।

দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি নেতা নরেন্দ্র মোদি তার প্রচারণার মূল থিম হিসাবে সামনে তুলে ধরছেন ‘মোদি কি গ্যারান্টি’।

যার অর্থ যুব সমাজের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং কৃষক ও প্রান্তিক মানুষের উন্নয়নের উপর দৃষ্টি আকর্ষণ করা।
অন্যদিকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ন্যায়বিচারের দাবি নিয়ে প্রচারণায় নেমেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

বিশেষজ্ঞরা বলছেন, ১৮ তম লোকসভার নির্বাচনী প্রচারণায় প্রাধান্য পাবে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক মতাদর্শ। সম্প্রতি গোটা দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করেছে নরেন্দ্র মোদি সরকার।

এরও আগে তিন তালাক প্রথা ও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করেছে মোদি সরকার। স্বাভাবিক ভাবেই এর কৃতিত্ব তুলে ধরতে চাইবে বিজেপি। যদিও বিরোধীরা সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে একে বিভাজনকারী হিসাবে আখ্যায়িত করেছে।

সম্প্রতি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন গোটা দেশে বিশেষ করে উত্তর ভারতে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে বিজেপিকে।

আসন্ন নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মতাদর্শগত পর্থাক্যেরও সাক্ষী হবে দেশের মানুষ। উভয় দলই দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই ২০৪৭ সালের মধ্যে একটি ‘উন্নত ভারত’ এর জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, বিজেপির প্রচারণায় এটাও একটা মূল বিষয় হবে। বিরোধী দল কংগ্রেস কিভাবে মোকাবেলা করে সেটা এখন দেখার বিষয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ