শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে রাজ্যসভায় ডাক পড়ল চার বিশিষ্ট নাগরিকের, আছেন হর্ষ বর্ধন শ্রিংলাও

ভারতে মন্ত্রিপরিষদের সুপারিশে প্রেসিডেন্ট মুর্মু তাদের রাজ্যসভায় ৪ জন ‘বিশিষ্ট ব্যক্তিকে’ মনোনীত করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরালের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৮০ (১) (ক)–এর অধীনে সংসদের উচ্চকক্ষে ১২ জন সদস্য মনোনীত করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে প্রেসিডেন্টের ভবন থেকে জানানো হয়, দ্রৌপদী মুর্মু দেশের চার জন বিশিষ্ট নাগরিককে রাজ‍্যসভার সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন।

এদিকে, সদস্যদের মনোনীত করার পরপরই এক্স-এ একাধিক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চার জনকে ‘সংসদীয় ভূমিকায় সাফল্য কামনা’ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তাদের উপস্থিতি রাজ্যসভায় মূল্যবান দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।

আনন্দবাজার লিখেছে, প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দীর্ঘদিন কূটনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করার পর অবশেষে সংসদে প্রবেশ করতে চলেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার জোরালো সম্ভাবনাও ছিল তার। প্রায় দুই বছর তিনি ওই এলাকায় সক্রিয়ভাবে জনসংযোগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত দার্জিলিং জেলা বিজেপি ও রাজ্য বিজেপির একটি বড় অংশের চাপের ফলে রাজু বিস্তাকেই ফের প্রার্থী করে বিজেপি।

প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছরের ব্যবধানে প্রেসিডেন্টের তরফ থেকে তাকে রাজ্যসভায় মনোনীত করা হলো।

প্রশাসনিক সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, নরেন্দ্র মোদির আমলে আমলামহলে যারা উল্লেখযোগ্য কাজ করেছেন, তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে শ্রিংলাকে। রাজনীতিবিদদের মতে, দার্জিলিং লোকসভায় তাকে প্রার্থী করতে না পারায় এ বার ঘুরপথে তাকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

হঠাৎ করেই বাংলাদেশে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের রাজপথে সহিংসতা,বিস্তারিত পড়ুন

  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ