শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কোমরপুরে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত (১০ মার্চ) জমির মালিক কোমপুরের মৃত আছির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৭৫) বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কোমরপুর মৌজা খতিয়ান নং-১৩২৯, হাল ৫৯ ও ৬৩ দাগ, ৫২ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করছিলেন। কিন্তু কোমরপুর গ্রামের মোজাহার আলীর কন্যা রিজিয়া বেগম (ভুতে) (৩৫), একই এলাকার রাজু ইসলাম (২৬) ও নুর হোসেন (৩০)।

বৈচনা গ্রামের মৃত শফিকুল ইসলামের ২ ছেলে মিনহাজ (২৭) ও আবু সাঈদ (২৪) জোরপূর্বক মালিকানাধীন রেকর্ডীয় জমিতে কোন কিছু না জানিয়ে জোরপূর্বক পাকা ঘর নির্মান করার চেষ্টা করে। পরে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই কাজ বন্ধের নির্দেশ দেয়।

ভূক্তভোগী নুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে কাজ বন্ধ করা হয়। কিন্তু (২১ মার্চ) বৃহস্পতিবার নিষেজ্ঞা জমিতে তারা পুনরায় কাজ শুরু করে। এ কাজে বাধা দিলে আমাদের উপর হামলা সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে।

তাৎখনিক জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল করলে দেবহাটা থানা এসআই মিজানুর রহমান ঘটনাস্থেলে পৌঁছে স্থানীয় মেম্বারের মাধ্যমে অবৈধভাবে ঘর নির্মান কাজ বন্ধের নির্দেশ দেন। এতে জমি দখলের সব চেষ্টা পন্ড হয়ে যায়।

দেবহাটা থানার এসআই মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানামাত্র আমি ওই এলাকায় গিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। একই সাথে উভয় পক্ষকে নিয়ে গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের