বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক

কে এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান। তিনি তার বক্তব্য বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকারের আমলে আমরাই বলতাম খাতা পড়ে নাম্বার দিতে হবে না, লিখলেই নাম্বার দেবেন ।

এখন থেকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে। এর কারণ আপনারা জানতে পেরেছেন গেল এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে। কোন শিক্ষার্থী যেন কলেজ বা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এমনকি শিক্ষকদেরও ক্লাসে মোবাইল ব্যবহার না করার আহ্বান করেন । যশোর শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খুবই ভালো। বাংলা, পদার্থ বিজ্ঞান, রসায়ন সহ সকল সাবজেক্টে ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে শিক্ষার্থীরা। একমাত্র ইংরেজিতে পাস করেছে ৫৪ শতাংশ। যদি ইংরেজিতে ৭৫ শতাংশ নাম্বার পেত তাহলে এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের শত করা আশি শতাংশের বেশি পাশের হার থাকতো। তাই ইংরেজি বিষয়ের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক রাসেল, বোর্ড কর্মকর্তা আব্দুল আলিম,উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলেজ অধ্যক্ষ অহিদুল ইসলাম মন্টুসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ও আব্দুস সালাম দিলু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব