শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের সময় কোনো ফিটনেসবিহীন গাড়ি চলবে না: আইজিপি

ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে ঈদে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে পারবে না। ঈদের সময় মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা–সংক্রান্ত সভায় এসব কথা বলেন আইজিপি। এ সময় ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সতর্ক থাকতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন পুলিশের মহাপরিদর্শক। পাশাপাশি নৌ দুর্ঘটনা ও নৌ ডাকাতি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশকে নির্দেশনা দেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সে জন্য শিল্প পুলিশকে তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসাবাড়ি, বিপণিবিতান, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

বাংলা নববর্ষ কেন্দ্র করে কোনো মহল যাতে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকতে বলেছেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অন্যান্য অতিরিক্ত আইজিপি, বিশেষায়িত ইউনিটগুলোর প্রধান, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মহানগর পুলিশের কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সব জেলার পুলিশ সুপাররা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ