শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক মূল আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।

ক্যাম্পেইনে জানানো হয় ৯ থেকে ১২ বছর বয়স থেকে কিশোরীদের মাসিক বা ঋতুস্রাব শুরু হয় যা ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে। সাধারণত ৫ থেকে ৭ দিন স্থায়ী থাকে। মেয়েদের ৪৯ বছর পর্যন্ত এই মাসিক বা ঋতুস্রাব হয়ে থাকে। মাসিক হলে ভয় পাওয়ার কিছু নেই। মা বা বড় বোনকে জানাতে হবে। মাসিকের কাপড় সাবান ও পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে কড়া রোদে শুকাতে হবে। ব্যবহৃত কাপড় ভিজে গেলে তা বদলাতে হবে এবং অপরিস্কার কাপড় কোন ভাবে ব্যবহার করা যাবে না। মাসিক বা ঋতুস্রাব চলাকালে নিয়মিত গোসল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওই সময় সব কাজ স্বাভাবিক ভাবে করা যায় যেমন-স্কুলে যাওয়া, লেখাপড়া করা, খেলাধুলা করা ইত্যাদি। এসময় সব ধরনের খাবার খাওয়া যাবে, বিশেষ করে পুষ্টিকর খাদ্য বেশি বেশি খেতে হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা