শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইনে টিকিট কাটবেন যেভাবে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার (২ জুন) সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আজ যারা টিকিট কিনবেন তারা আগামী ১২ জুন ভ্রমণ করতে পারবেন।

ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হবে। অনেকেই জানেন না কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। তবে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটার পদ্ধতি জানতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি

অনলাইন পদ্ধতিতে খুব সহজেই ট্রেনের টিকিট ক্রয় করা সম্ভব। ঘরে বসেই খুব সহজে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেনের টিকিট কাটা যায়।

এছাড়া মোবাইলের প্লে-স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি৷

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যেসব নিয়ম অনুসরণ করতে হবে

অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে একটি স্মার্টফোন অথবা একটি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডাউনলোড করা ‘রেল সেবা’ অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অ্যাপসে আপনার এনআইডি, ইমেইল নম্বর, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ‘Purchase Ticket’ এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে চারটি বিষয় নিশ্চিত করতে হবে। বিষয়গুলো আপনার যাত্রা শুরুর জায়গার নাম, আপনি কোন তারিখে যাত্রা করতে চান, এবং আপনি কোন ধরনের সিট নেবেন এবং কতটি সেট নেবেন এই তথ্যগুলো পূরণ করতে হবে।

এরপর ওয়েবসাইটে দেখা যাবে বিভিন্ন রকমের ট্রেন কোন তারিখে? কখন? আপনার ওই স্টেশন থেকে ছাড়বে সেগুলোর একটি নির্দ্রিষ্ট লিস্ট দেওয়া থাকবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী ট্রেন সিলেক্ট করতে পারবেন। আপনি কোন ধরনের সিট নিতে চান সেটি নির্বাচন করতে হবে।

ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করবেন যেভাবে

ঘরে বসেই আপনি খুব সহজেই ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করার জন্য আপনাকে বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এবং ভিসা কার্ড ব্যবহার করতে পারবেন। একটি জিনিস ভুলবেন না সেটি হলো ট্রেনের টিকিট ডাউনলোড করা। আপনাকে অবশ্যই ট্রেনের টিকিট ডাউনলোড করতে হবে। রেলস্টেশনে প্রবেশ এবং যাত্রার সময় আপনাকে অবশ্যই ডাউনলোড করা ট্রেনের টিকিটের একটি কপি সঙ্গে রাখতে হবে। অন্যথায় রেলওয়ে আইন অনুযায়ী, আপনার জরিমানা হতে পারে।

তবে ট্রেন ছাড়ার দিন অতিরিক্ত যাত্রীর চাহিদা মাথায় রেখে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির আসনের মোট ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াবিস্তারিত পড়ুন

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর