বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরাইলের ৯টি সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর

ইসরাইলের ৯টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় রকেট ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়।

বৃহস্পতিবার হামলাকে ‘সমন্বিত আক্রমণ’ বলে জানিয়েছে হিজবুল্লাহ। খবর রয়টার্সের।

এর আগে মঙ্গলবার ইসরাইলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর বদলা হিসেবে এই হামলা চালাল হিজবুল্লাহ।

আগের দিন বুধবার ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২১৫টিরও বেশি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।

একটি নিরাপত্তা সূত্রের ভাষ্য মতে, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর হওয়ার পর ইসরাইলে বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আজ শুক্রবারও লেবাননের বন্দর নগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে। হামলায় একজন বেসামরিক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু আছে। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়, তারা ইসরাইলের উত্তর কমান্ডের সদর দফতর, একটি গোয়েন্দা সদর দফতর ও একটি সামরিক ব্যারাকেও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

একটি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে বলেছে, একযোগে কমপক্ষে ৩০টি ড্রোন দিয়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়। আট মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে বড় ড্রোন হামলা এটি।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক