শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার শাকদাহ্ কেএমআইএস কলেজে ফুটবল টুর্নামেন্টে মাহী দল চ্যাম্পিয়ন

কলারোয়ার শাকদাহ্ কেএমআইএস মডেল কলেজে ফুটবল টুর্নামেন্টে মাহী দল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঈদুল আজহা উপলক্ষে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ -এই প্রতিপাদ্যে খান মিজানুল ইসলাম সেলিম (কেএমআইএস) মডেল কলেজের আয়োজনে হাইস্কুল ও কলেজের ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কলেজ মাঠে অনুষ্ঠিত চার দলীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মাহী দল ও সজীব দল।
নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়।
ট্রাইবেকারে মাহী দল ৪-২ গোলে সজীব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এবং সজীব দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টর খান মিজানুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিংবডির সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা, মো. রবিউল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. সালাম পলাশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিন্নাত হোসেন, আশরাফুল ইসলাম, ফজলুর রহমান, আ. সালাম প্রমুখ।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

প্রধান অতিথি বলেন, ‘কেআইএমএস মডেল কলেজের আয়োজনে এই টুর্নামেন্ট প্রতিবছর অনুষ্ঠিত হবে এবং অংশ গ্রহনকারী প্রত্যেক দলকে জার্সি ও বল নিজস্ব অর্থয়ানে প্রদান করা হবে।’
এলাকার তরুন সমাজ ও কলেজের শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখাই এই টুর্ণামেন্টের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ