শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় পুরুষের চেয়ে নারী বেশি

সাতক্ষীরায় জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৯৩ হাজার ৫৫৪ জন ও নারী ১১ লাখ ২ হাজার ৯৩৬ জন। এ ছাড়া জেলায় প্রতিবন্ধীর সংখ্যাও বেড়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর জেলা রিপোর্ট প্রকাশ করা হয়।

জেলার মোট জনসংখ্যার ৩৯ হাজার ৫৯৪ জন প্রতিবন্ধী। যার হার ১ দশমিক ৮০ শতাংশ। বর্তমানে জাতীয় পর্যায়ে গড় হারের চেয়ে বেশি। ২০১১ সালে সাতক্ষীরায় প্রতিবন্ধিতার হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ।

এতে আরও বলা হয়, জেলায় প্রতিবন্ধিতার হারে পুরুষের সংখ্যা বেশি, ২.০৫ শতাংশ। নারীর প্রতিবন্ধিতার হার ১.৫৬ শতাংশ।

সাতক্ষীরায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫৭৫। ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ছিল ৫২০।

জেলার জনসংখ্যার ৮৪ দশমিক ৯২ শতাংশ মুসলিম, ১৫ দশমিক ৩৫ শতাংশ হিন্দু, শূন্য দশমিক ২৮ শতাংশ খ্রিষ্টান, শূন্য দশমিক ০০৫ শতাংশ বৌদ্ধ ও শূন্য দশমিক ০৮ শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী।

অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেবের সঞ্চালনায় তথ্য চিত্র উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রকিবুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা