সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সারা দেশে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মো. মহিববুর রহমান বলেন, সারা দেশে এ পর্যন্ত ১৫টি জেলা বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩ কোটি ১০ লাখ টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে। ৮ হাজার ৭০০ মেট্রিক টন চাল দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। আগামী মাসে আবারও বন্যা দেখা দিতে পারে। আক্রান্ত হতে পারে আরও বিভিন্ন জেলা।

তবে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছেবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগ্রহীবিস্তারিত পড়ুন

  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি
  • আয়নাঘর বের করতে ২ বছর লাগলো কেন? জবাবে যা বললেন তাজুল ইসলাম
  • যাত্রাবাড়ীতে ৭৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী