বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবা‌দিক‌দের উপর হামলার প্র‌তিবা‌দে সাতক্ষীরায় প্রতিবাদ সমা‌বেশ

বি‌টি‌ভি ভব‌নে হামলা, সাংবা‌দিক মে‌হেদী ও তুরাব হত্যা, নারী সাংবা‌দিক‌দের উপর পাশ‌বিক নির্যাতন ও কর্মরত সাংবা‌দিক‌দের উপর হামলার প্র‌তিবা‌দে সাতক্ষীরায় প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়ত‌নে সাতক্ষীরার সাংবা‌দিক সমাজের ব্যানা‌রে এই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে দৈ‌নিক কালের চিত্র সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু আহ‌মে‌দের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কালাম আজাদ, সা‌বেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সা‌বেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লিদাস রায়, স্বদেশ প‌রিচালক মাধব চন্দ্র দত্ত, ‌দেশ টি‌ভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডি‌পে‌ন্ডেন্ট টি‌ভি ও আজকের পত্রিকার আবুল কা‌সেম, সাংবাদিক ড. দিলীপ দেব, ব‌ণিক বার্তার গোলাম স‌রোয়ার, ‌বৈশাখী টি‌ভির শামীম পার‌ভেজ, সাংবাদিক ইয়ারব হোসেন, রবিউল ইসলাম, এখন টি‌ভির আহসানুর রহমান রাজীব প্রমুখ।

বক্তারা ব‌লেন, দা‌য়িত্ব পালন কর‌তে গি‌য়ে সাংবা‌দিক‌রা বরাবরই হামলার শিকার হন। কোটা আ‌ন্দোলন‌কে ঘি‌রে সৃষ্ট নৈরা‌জ্যেও শতশত সাংবা‌দি‌ক আহত হয়েছেন। দুইজন সাংবা‌দিক নিহত হ‌য়েছেন। বি‌টি‌ভি ভব‌নসহ অর্ধশতাধিক স্থাপনায় হামলা ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে ধ্বংস করার চেষ্টা করা হ‌য়ে‌ছে। ঢাকাসহ সারাদেশে এ নৈরাজ্য সৃষ্টি ছাত্রদের কাজ নয়। এটা নিশ্চিত, এর সা‌থে স্বাধীনতা‌বি‌রোধীরা জ‌ড়িত।
বক্তারা তাদেরকে বিচা‌রের আওতায় আনা ও আহত সাংবা‌দিক‌দের সু‌চি‌কিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম