বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসরে পাঠানো এক ডিআইজি ও চার এসপিকে চাকরিতে পুনর্বহাল

অবসরে পাঠানো পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা একজন ও পুলিশ সুপার পদমর্যাদা চার কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক ৫টি প্রজ্ঞাপনে এ পাঁচ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

চাকরি ফিরে পাওয়া কর্মকর্তারা হলেন- সাবেক উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির, সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো.জিলুর রহমান, সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিয়া ও সাবেক পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে অবসর দেওয়ার দিন থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তাদের বকেয়া বেতনাদি, পদোন্নতি ও চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র