শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ৫৭ লাখের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারকে করেছে গৃহহীন। দেশের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেক জনগোষ্ঠী হারিয়েছে তাঁদের জীবিকা ও সম্পদ।

তবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও দেশের মানুষ একত্রিত হয়ে দৃঢ়তার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার – এই এগারোটি জেলা যেভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে এসব এলাকার বার লক্ষরেও বেশি পরিবার বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। এর ফলে এসব এলাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও রোগ বিস্তারের সম্ভাবনা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো হুয়াওয়েও বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে এগিয়ে এসেছে। এই উদ্দেশ্যে অলাভজনক সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশনের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে। বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও বাড়িঘর নির্মাণের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনকে তহবিল দিয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “ভয়াবহ এই বন্যার কারণে বাংলাদেশে অকল্পনীয় ক্ষতি হওয়ায় হুয়াওয়ে পরিবার গভীরভাবে মর্মাহত। পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি যে, বন্যায় সব হারানো মানুষের কষ্টকে লাঘব করা সহজ নয়। কিন্তু যেহেতু আমরা শুধু একটি কোম্পানিই নই, এই সোসাইটির একজন দায়িত্বশীল কর্পোরেট সদস্যও; পুনর্বাসনের এই কঠিন যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোকে আমাদের দায়িত্ব হিসেবে মনে করছি। তার ফলশ্রুতিতেই আমরা বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও ঘরবাড়ি পুনর্নির্মাণ করতে একসাথে কাজ করে যাব”।

হুয়াওয়ের দেয়া তহবিল দুইটি ধাপে ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র ও নৌকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পগুলোতে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা বিনামূল্যে দেয়া হবে।

বন্যার পানি নেমে গেলে দ্বিতীয় পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় কিছু ক্ষতিগ্রস্তদের নিজস্ব জমিতে বিনামুল্যে বাড়ি নির্মাণ করে দে য়া হবে। অভিযাত্রিক ফাউন্ডেশন উল্লিখিত সমঝোতা স্মারকের আওতায় সব মেডিকেল ক্যাম্প, বাড়ি নির্মাণ ও বিতরণ কার্যক্রম সমন্বয় এবং পরিচালনা করবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার