শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে হিরোইন ফেনসিডিল ও এল.এস.ডি সহ আটক-১

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে পাচার কালে ভোমরা সীমান্ত থেকে ০২ কেজি ভারতীয় হিরোইন, ৩৩৭ বোতল ফেনসিডিল ও ০৪ বোতল এল.এস.ডিসহ মোহাম্মদ গাজী (৪৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ গাজী সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়,ভারত থেকে একদল চোরাকারবারি ভোমরার ঘোষপাড়া সীমান্ত দিয়ে বিশালাকারের মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন ভোমরা বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দলের কমান্ডার শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে স্পেশাল টহল দল রাতে ঘোষপাড়া এলাকায় অবস্থান নেয়।
রবিবার ১ সেপ্টেম্বর ভোর রাত ৪ টার দিকে বিজিবি স্পেশাল দলের আভিযানিকদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজী (৪৩) কে আটক করে তারা। এ সময় চোরা কারবারীদের ফেলে যাওয়া বস্তা ভর্তি ওই সব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি স্পেশাল টহল দলের সদস্যরা। আটককৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আটককৃত আসামিকে চালান করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি সূত্র।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান