সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভায় ড্রেনসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের প্রত্যাশিত ব্যাপক উৎসাহ মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, মেসাস শেফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার আব্দুর রউফ বাবু, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. হাসানুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সমবায় কর্মকর্তা মুর্শিদ হোসেন, কলেজ শিক্ষক আব্দুল মান্নান, মো. আব্দুল কাদেরসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ শাপলা আবাসিক এলাকায় ৭০৮ ফুট ড্রেণসহ সিসি ঢালাই রাস্তাটি ১৬লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত ড্রেণসহ রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা