রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জগদীশচন্দ্র সানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোয়ালডাঙ্গা বাজারে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আজারুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বড়দল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল ইসলাম সানা। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজহারুল ইসলাম আজগার, কামরুল ইসলাম, হাফিজুল ইসলাম হাফিজ, শরিফুল ইসলাম লাভলু, যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, সদস্য সচিব আবু হাসান মোল্লা, নুরুল ইসলাম, মিজানুর রহমান, আহসান হাবীব, আশিক, হাবিবুল্লাহ প্রমূখ। এর আগে গোয়ালডাঙ্গা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথ তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগসহ হত্যার অভিযোগ রয়েছে। কিন্তু তার নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা শতশত মামলা আসামি হয়েছে। আওয়ামী লীগ দুঃশাসনের আমলে বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারি নাই। কিন্তু এই খুনি জগদীশচন্দ্র সানার বাঁচানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা এদেরকে চিহ্নিত করে জনগণের সামনে সাজা দিতে চাই।
তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন সোনার বাংলা পরিচালিত হবে। তাই যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁচানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন এই নেতা।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর