সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আটক সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবুকে ঢাকায় নেয়া হচ্ছে

ময়মনসিংহের ধোবাউড়ায় আটক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবুকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল সোমবার বিকাল ৩টায় ধোবাউড়া থানা থেকে তাদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।

থানা থেকে বের করার পূর্ব মুহূর্তে তাদের বিচার দাবিতে বিক্ষোভ করে বিএনপি, ছাত্র জনতা।

৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার দর্শা চোরের ভিটা এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন- একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়িচালক সেলিম। পরে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। একটি প্রাইভেটকার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা।

এ বিষয়ে শ্যামল দত্ত জানান, তারা ময়মনসিংহের ধোবাউড়ায় বেড়াতে আসছিলেন। রাত আনুমানিক ১০টায় ধোবাউড়া এলাকায় প্রবেশ করলে তাদেরকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০-১২ জন লোক একটি খোলা মাঠে নিয়ে সারা রাত আটকে রাখে। ভোরে পুলিশ গিয়ে নিয়ে আসে।

ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, স্থানীয় জনতা আটক করে তাদেরকে পুলিশে দিয়েছে।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ধোবাউড়ার দুজন ব্যক্তির সহায়তায় ভারতে পালানোর চেষ্টা করছিলেন তারা। এর আগেও সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

ভারতে যাওয়ার সময় সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের ছবির ফ্রেমে বিতর্ক, পেছনের গল্প যা
  • এক বছরে তিন গুণ বেড়েছে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী
  • বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইইউ বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে : মিলার
  • জামিন মেলেনি আখতারুজ্জামানের, কারাগারে পাঠানোর নির্দেশ
  • একলাফে এলপিজির দাম বাড়লো ২৫২ টাকা, আজ থেকেই কার্যকর
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
  • ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯