বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রমিক অসন্তোষ মনিটর করছি, আশা করছি শান্ত হবে সবাই : শ্রম সচিব

শ্রমিক অসন্তোষ পরিস্থিতি মনিটর (পর্যবেক্ষণ) করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ প্রসঙ্গে শ্রম সচিব বলেন, আমরা প্রত্যেকটি জিনিসই অ্যাড্রেস করছি, সেখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাই আমরা মনিটর করছি। আশা করছি শান্ত হবে সবাই।

বুধবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে শ্রম সচিব এসব কথা বলেন।

অনুষ্ঠানটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এতে শ্রম সচিব সফিকুজ্জামান বলেন, দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের অর্থনীতি বাঁচানোর জন্য, মালিক ও শ্রমিকপক্ষ-সবাইকে অন বোড করে আমরা এটা নিরসন করবো।

তিনি আরও বলেন, শিশুশ্রম থাকলে শিশুদের বিকাশ হওয়ার সুযোগ থাকে না। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আমাদের শিশুশ্রম নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু আমাদের দেশে এখনো তা পুরোপুরি হয়নি বন্ধ।

শিশু শ্রম জিরো করার লক্ষ্যে কাজ করছে সরকার।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের একক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব নয়। এজন্য সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনসহ সংশ্লিষ্ট অংশিজনদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। সরকার শিশুশ্রম নিরসনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সচ্ছতা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

শিশুশ্রম নিরসনে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করার কথা বললেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। শিশুশ্রম নিরসনের নামে বিভিন্ন প্রকল্পে গত ১৫ বছরে দেশি-বিদেশি অনেক অর্থ ব্যয় করা হয়েছে। এসব ব্যয়কৃত অর্থের বড় একটা অংশ লুটপাট হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বতীর্কালীন সরকার শিশুশ্রমের নিরসনের নামে যে আর্থিক অনিয়ম হয়েছে, যে লুটপাট হয়েছে তা খতিয়ে দেখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও রানারআপ দল কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকদের ট্রফি সার্টিফিকেটসহ যথাক্রমে নগদ অর্থ পুরস্কার ৫০ হাজার ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা কবি নজরুল সরকারি কলেজর বিতার্কিক বাদশা ফাহাদকে নগদ অর্থ পুরস্কার ১০ হাজার টাকা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা