বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

কামরুল হাসান : কলারোয়ায় শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে আয়োজিত দিবসটির অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪ গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। গুণী এই ৪ শিক্ষক হলেন: শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মুহা: আইয়ুব আলি, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এবিএম বনি আমিন ও গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বেগম খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলি, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আজম, প্রধান শিক্ষক রুহুল আমিন, গার্লস পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আছাদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র শিক্ষক মাওলানা কামরুজ্জামান, শিক্ষক নেতা মোস্তফা বাকিবিল্লাহ শাহী, জালালাবাদ মহিলা মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার, রায়টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান, সুপার সিরাজুল ইসলাম, সুপার মুনায়েম হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, পাধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক এসকে আসাদুল ইসলাম, কামরুল ইসলাম, শিক্ষার্থী আল আমিন, নোশাইবা শারমিলি, রিফাতসহ সম্মানিত শিক্ষকমন্ডলী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। এর আগে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি কলারোয়া পৌর শহর প্রদিক্ষণ করে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত