বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উন্নয়নে জেলা সমিতির ৫ দাবি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার উন্নয়নে ৫ দফা দাবি উত্থাপন করেছে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি। এসময় জেলার বিভিন্ন সমস্যা সমাধানের কথাও তুলে ধরেন জেলা সমিতির নেতৃবৃন্দ। গতশুক্রবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর পান্থপথে অবস্থিত সমিতির কার্যালয়ে এক সভায় এই দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো: যশোর-সাতক্ষীরা, খুলনা-সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ সকল জরাজীর্ণ রাস্তা সংস্কার, নদীর বাঁধ ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনের জরুরী ব্যবস্থা নেয়া, মৎসচাষ নিরাপদ করার লক্ষে ভ‚মি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, মাদক নিয়ন্ত্রণ এবং সাতক্ষীরায় একটি পর্যটক জেলা হিসেবে গড়ে তোলা।
এছাড়াও সভায় সাতক্ষীরা বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়, মুন্সীগঞ্জ থেকে নাভারণ পর্যন্ত রেললাইন নির্মাণ, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গ রূপে চালু করা, জেলার সব নদী-খালের জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সব বাধা অপসারণ, সাতক্ষীরায় বেকার সমস্যা সমাধানে শ্রমঘন বিশেষ অর্থনৈতিক জোন ও শিল্প কলকারখানা গড়ে তোলার দাবি জানানো হয়।
এসময় সাতক্ষীরা জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা ডা. আব্দুল জলিল, সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ, সহ-সভাপতি সামছুল আলম, সহ-সভাপতি কাজী সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম- সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির বাদশা, এসএম মেহেদী হাসান, ট্রেজারার রেজাউল হক সহ নির্বাহী কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি