বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে প্রাইভেট চেম্বারে সার্জারির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত রোগীকে কথিত ক্লিনিক ট্রমা সেন্টারে নিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে অপারেশন করে টাকা নেওয়া অপরাধে বিচার চেয়ে সাতক্ষীরা সিভিল সার্জন এর নিকট টাকা ফেরতসহ বিচার এর দাবিতে লিখিত অভিযোগ দায়ের, ডাক্তার হাফিজুল্লার বিরুদ্ধে। লিখিত অভিযোগ সূত্রে প্রকাশ সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসা এলাকার আব্দুল জলিল সড়ক দূর্ঘটনায় পা ভেঙ্গে ২০ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। পুরুষ চার্জারী ১ নং ওয়ার্ডের অর্থো এক্সট্রা ১২ নং বেডে কিন্তু ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে ঐ রোগী ও রোগীর স্বজনদের ভুল বুঝিয়ে সদর হাসপাতাল থেকে ছাড় পত্র না করে ডাক্তার হাফিজুল্লাহ এর নিজস্ব ক্লিনিক শহরের নারকেল তলায় অবস্থিত ট্রমা সেন্টারে অপারেশন এর নামে ১৫ হাজার হাতিয়ে নিয়ে তাৎক্ষণিক ঐ রোগীকে পূনরায় সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে রোগীর স্ত্রী খাদিজা খাতুন বিচার দাবি ও উক্ত টাকা ফেরতসহ ডাক্তার হাফিজুল্লার বিচার চেয়ে ২৫/৯/২৪ তাং সাতক্ষীরা সিভিল সার্জনের বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে আরো উল্লেখ করেন ডাক্তার হাফিজুল্লার নির্দেশে দালাল মারফত ঐ ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। কথিত ঐ দালাল রোগীসহ রোগীর লোকজনদের আজকেই জলিল এর পা অপারেশন করতে হবে আর আজ যদি না হয় তাহলে রোগীর গুরুত্ব পূর্ণ ক্ষতি হবে এবং সদর হাসপাতালে চিকিৎসা ভালো হবেনা। শুধু তাই নয় সদর হাসপাতালে খরচ হবে ৩০ হাজার টাকা তবে ডাক্তার হাফিজুল্লার ক্লিনিকে অপারেশন করলে ১৫ হাজার টাকা খরচ হবে এবং চিকিৎসা ভালো হবে। ভুক্তভোগী খাদিজার দাবি সরকারি হাসপাতাল থেকে ডাক্তার ব‍্যক্তিগত ক্লিনিকে নিয়ে প্রতারণা ও হয়রানি করে টাকা নেওয়ায় জন্য, খাদিজা সুবিচার দাবি করেন। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসার ডাক্তার আব্দুস সালাম এ প্রতিবেদককে বলেন ডাক্তার হাফিজুল্লার ক্লিনিক অবৈধ এবং তার নিবন্ধন নেই।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী