মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করার আহ্বান রোটারি ক্লাব অব সাতক্ষীরা নেতৃবৃন্দের

সাতক্ষীরা প্রতিনিধি : ‘পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যামে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, চেয়ারপারসন রোটারিয়ান ডাঃ সুশান্ত কুমার ঘোষ।
লিখিত বক্তব্যে ডাঃ সুশান্ত কুমার ঘোষ বলেন, পোলিও একটি ভাইরাস। যা দ্বারা পোলিওমাইলাইটিস নামক মারাত্মক সংক্রামক রোগ হয়ে থাকে। বাংলাদেশ ১৯৯৫ সাল থেকে পোলিও মুক্ত হওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা শুরু করে এবং প্রতি বছর দেশে জাতীয় টিকা দিবস আয়োজনের মাধ্যমে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৪ সাল পর্যন্ত দেশে মোট ২১টি ঘওউ আয়োজন অনুষ্ঠান সম্পন্ন হয় যাতে প্রায় ৯৮ কোটিরও বেশি ডোজ শিশু পোলিও টিকা খাওয়ানো হয়। অবশেষে এই ব্যাপক কর্মযজ্ঞের কল্যাণেই ২০১৪ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্যান্য সকল দেশের সাথে অত্যন্ত মর্যাদাপূর্ণ পোলিও মুক্ত সনদ অর্জন করে।
তিনি আরো বলেন, বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে রোটারি ইন্টারন্যাশনাল। ১৯৫৫ সালে বিজ্ঞানী জোনাস এডওয়ার্ড সল্ক ও তার গবেষণাবল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। পরবর্তীতে ১৯৬২ সালে তিনি তৈরি করেন ইন্যাকটিভেটেড পোলিওভাইরাস টিকা। এই যুগান্তকারী সাফলাকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু হয়। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান ব্যতীত সারা বিশ্ব পোলিও মুক্ত অবস্থায় রয়েছে। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বব্যাপী পোলিও টিকার ব্যাপক বাস্তবায়নের মাধ্যমে।
ডা: সুশান্ত ঘোষ বলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য ইপিআই হতে জন্ম থেকে এক বছরের মধ্যে শিশুকে প্রদেয় সকল টিকা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পাশাপাশি গুটি বসন্তের মত পোলিওকে বিশ্ব থেকে বিতাড়িত করতে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মশিউর রহমান, মুস্তাফিজুর রহমান নাসিম, সৈয়দ হাসান মাহমুদ, আশরাফুল করিম ধনী, মাহমুদুল হক সাগর, বিশ্বনাথ ঘোষ, মোঃ মাগফুর রহমান, ফারহা দিবা খান সাথী, নাসিমা খাতুন, জিএম আব্দুল কাদের ও মোহাম্মদ গোলাম রসুল রাসেল প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান