রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদারতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন: সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘সবখানে সম্প্রীতির বন্ধন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন। বিএনপি গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেই সম্প্রীতির আলো ছড়িয়ে মানুষের পাশে থাকতে চায়। কোনো পেশীশক্তি নয়, উদারতার মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠুন।’

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় নিজ বাসভবন চত্বরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক চেতনা ও সমৃদ্ধিশীল দেশ গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ।’

উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজের সভাপতিত্ব ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন ও সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক আবু জাফর, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আব্দুস সালাম দিলু, মুছা কালিমুল্লাহ, যুবদল নেতা তাহেরুল ইসলাম, শফিউল আলম শফি, আছাদুজ্জামান আছাদ, রুহুল কুদ্দুস, সোহেল হোসেন, সোহেল রানা, মঞ্জুরুল ইসলাম, আবু রায়হান, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের ইমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন