সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে প্রাণসায়র খালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “ছাত্র-জনতার অঙ্গিকার, প্রাণসায়ের খালের সংস্কার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বিশ্ব যুব দিবসে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযানের উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল বহু বছর ধরে দখল ও দূষণের শিকার। দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। বিশ্ব যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক নিজেই খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, যুব উন্নয়ন সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীব কুমার দাস, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইখতেখার আলী, বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিশিষ্ট সমাজসেবক খায়রুল মোজাফ্ফার মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সবুর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল রিপন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, গ্রীণ হার্ট কমিউিনিটির উপদেষ্টা তৈয়েব হাসান বাবু, আব্দুস সামাদ, গ্রীণ হার্ট কমিউিনিটির সভাপতি গোলাম রসুল রাজ, সাধারণ সম্পাদক শেখ তাহসিন হাসান, আতিকুজ্জামান শাহেদ, মৎস্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ.স.ম আব্দুর রবসহ সরকারি কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, গ্রীণ হার্ট কমিউিনিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা পৌরসভার নারকেলতলা হতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন খাল পাড় এলাকায় জেলার প্রাণসায়র খাল পরিচ্ছন্নতা/সংস্কার অভিযান পরিচালনা করেন গ্রীণ হার্ট কমিউিনিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার নেতৃত্বে গ্রীণ হার্ট কমিউিনিটির সদস্যরা এবং এলাকা ভাগ করে সকলে মিলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ করেন এবং খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা