সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থেকে ট্রাক চুরি!

সাতক্ষীরার কলারোয়ায় একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌরসভাধনী ইউরেকা ফুয়েল পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাকটি চুরি করে নিয়ে যায় কে বা কারা।

ট্রাকের মালিক উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলী। তার ভাইপো চঞ্চল ও সাইফুল ইসলাম জানান, ‘কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের পাশে ইউরেকা ফুয়েল পাম্প চত্বরে টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩১৩) পার্কিং করে রাখা হয়। এজন্য পাম্পে টাকাও দেয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা ট্রাকটি নিয়ে যশোর অভিমুখে চলে যায়। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্য ধরা পড়ে।’

তারা আরো জানান, ‘বৃহষ্পতিবার রাত ১০টার দিকে ১৫হাজার টাকার তেল ট্যাংকে ভরে পাম্পে ট্রাকটি পার্কিং করে ট্রাকের চাবি পাম্পের অফিসের ক্যাশিয়ারের কাছে জমা দিয়ে ড্রাইভার বাড়ি চলে যান। শুক্রবার ভোরে ফজরের আজানের একটু আগে গাড়িটি চুরি করে নিয়ে যায় কে বা কারা। পরে খোঁজ নিয়ে জেনেছি ঝিকরগাছা হয়ে যশোরমুখে ট্রাকটি চলে গেছে।’

সেসময় পাম্পে দায়িত্বে থাকা নাইট গার্ড আবুল হোসেন জানান, ‘ফজরের আজানের একটু আগে ছোট পিকআপের কলার গাড়ি তেল নিয়ে চলে যায়। এর একটু পরেই পাম্পের দক্ষিণ সাইটে পার্কিং করে রাখা ট্রাকটি দ্রæত চলে যেতে দেখে আমি ছুটে যায়। টর্সলাইটের আলোয় থামতে ইশারা করলেও গাড়িটি থামেনি। তখন পাম্পের কাউন্টারে থাকা ক্যাশিয়ার সুমনকে বিষয়টি জানালে তিনি দেখেন ট্রাকের চাবি তো কাউন্টারেই জমা আছে।’

ক্যাশিয়ার সুমন জানান, ‘আমি তাৎক্ষনিক ওই ট্রাকটির মালিক মুনসুর আলী ও ড্রাইভার হাসানকে মোবাইল ফোনে রিং দিলে তারা রিসিভ করেননি। এসময় পাম্পের ম্যানেজার তোজাম্মেল হককে বিষয়টি জানালে তিনি ট্রাকের মালিকের আরেকটি গাড়ির ড্রাইভার ইদ্রিসকে জানাতে বলেন। তাকে জানানোর পর মালিকের ছেলের ফোনে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। পরে ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার দিকে ট্রাকের মালিক ও তার পুত্র সবুজ এসে বিষয়টির খোঁজখবর নেন।’

সুমন আরো জানান, ‘পাম্পের ক্যাশ কাউন্টার থেকে রাতে নিরাপত্তার কারণে বাইরে আসার কোন সুযোগ না থাকায় আমি বাইরে যেতে পারিনি।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। ট্রাকটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ম্যাসেজ দেয়া হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন