মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই : সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘খালেদা জিয়া আপোষহীন, সেই কারণে তিনি পালিয়ে যাননি। আমাকে মিথ্যা মামলায় ৭০ বছরের সাজা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিলো, আমি পালাইনি। আমি জনগণের পাশে ছিলাম, থাকবো।’

শনিবার (২ নভেম্বর) রাতে কলারোয়ায় দলীয় ও ধর্মীয় একাধিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, ‘বিএনপি জনগণের দল, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির কোন বিকল্প নেই।’

উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া সম্মিলিত হাইস্কুলের হলরুমে বিএনপির কর্মীসভা, কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর বাজারে ও বালিয়াডাঙ্গা বাজারে বিএনপির অফিস উদ্বোধনকালে মতবিনিময় সভা বক্তব্য রাখে তিনি।

পরে কেঁড়াগাছি কালি মন্দির ও হারিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

সেখান থেকে বাঘাডাঙ্গায় তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

পৃথক এসকল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক সালাহ উদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, বিএনপি নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার শাহাজাহান আলীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি