মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভাগীয় শ্রেষ্ট সমবায় পুরস্কার পেলেন নলতার পরিবেশ ও কৃষি সমবায় সমিতি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমবায় দিবসে কৃষি ভিত্তিক/সার্বিক উন্নয়ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে কালিগঞ্জের নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। গত শনিবার খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত কয়েক বছরে সমিতির অর্থে স্থানীয় দুস্থ কৃষকদের ধান উৎপাদন, মৎস্য, পোল্ট্রি, সেলাই মেশিন, গবাদি পশু পালনের জন্য সমিতির সদস্যদের ঋণ সহায়তা প্রদান করা হয়। ২০০১ সালের ৪ ফেব্রæয়ারী নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি। যার নিবন্ধন নং-০৬/সাত। প্রতিষ্ঠানটি কৃষি, মৎস্য, বনায়ন সহ সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে। যার প্রেক্ষিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ২০২৪ সালে সম্মাননা পুরস্কারে পুরস্কৃত হন।
নলতার পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সিইও আশরাফুল ইসলাম জানান, শুরু থেকেই উদ্দেশ্য ছিল সমবায়ের ভিত্তিতে কৃষিভিত্তিক গ্রাম উন্নয়ন। মহাজনী ঋণ থেকে বাঁচাতে স্থানীয় চাষিদের নিয়ে সমিতি গঠন করি। পুঁজি গঠন করে সদস্যদের ঋণ দেওয়া হয়। কৃষিভিত্তিক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়ে অবদান রাখায় এই সমিতি বিভাগীয় পুরস্কার পাওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান