বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে এডভোকেসি সভা

সাতক্ষীরার সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরী পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

লাল গোলাপ যুবসংঘের সদস্য মোঃ আরাফাত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপতালের আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহ জাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ।

কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও জরিপের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদ্জুজামান (তহিদ)।

এ ছাড়া আরো বক্তব্য রাখেন করেন কর্ণফূলী যুব সংঘের শাহনাজ পারভীন, মোহায়মিন, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য আজমাইন।

এডভোকেসির সভার উদ্দেশ্য ছিল জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরী করা। স্থানীয় সরকার এবং জেলা আইনি সহায়তা অফিসের সাথে যৌথ উদ্যোগ নেওয়া। আশ্রয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা এবং জরুরী পরিস্থিততে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা হ্রাস করা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!