বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

তিনি বলেন, ‘আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদকালে এই সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে। আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই বন্ধুসুলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি। ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যেখানে দেখা গেছে, বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখনো পর্যন্ত ইলেক্টোরাল কলেজের ২৭৬টিতে জয় পেয়েছেন। যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৭০টি কলেজের প্রয়োজন পড়ে।

ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন। এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস হতে চলেছে।

তার আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন ইতিহাস গড়েছিলেন। তার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি এ রেকর্ড করতে চলেছেন। গ্রোভার ক্লিভল্যান্ড নির্বাচনে হেরে আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরপর নয়, বরং দুটি ভিন্ন মেয়াদে প্রসিডেন্ট হয়েছিলেন ক্লিভল্যান্ড। ১৯৮৩ সালে তিনি প্রথম এমন অনন্য সফলতা অর্জন করেছিলেন। তার পর এবার ট্রাম্প সেই ইতিহাসকে পুনরায় গড়তে চলেছেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত