বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয় । নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ডাঃ মো. হাবিবুর রহমান ছাতা প্রতিকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট। সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন গোলাপফুল প্রতিকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাঈদুর রহমান মুকুল ইলিশ মাছ প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব রহমান হরিণ প্রতিকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মো. বাবলু সরদার মোরগ প্রতিকে পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. চঞ্চল হোসেন হাতি প্রতিকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা সুলতানা বাস প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সাত্তার উজ্জল কলম প্রতিকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শাহীন আল প্রিন্স আম প্রতিকে পেয়েছেন ৩৭ ভোট। দপ্তর সম্পাদক পদে হাফেজ আব্দুর রউফ মোমবাতি প্রতিকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদুল হাসান বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আক্তার হোসেন টেলিভিশন প্রতিকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রহমান মাইক প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। কার্যকরী সদস্য পদে যথাক্রমে ডাঃ রিপন ঢালী ঘড়ি প্রতিকে ৫৯ ভোট, আব্দুল গফুর ফ্যান প্রতিকে ৫৩ ভোট ও মো. আব্দুর রউফ কলা প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ