বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগ!

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত মা মোছাঃ ছবিজান বেগম (৮০) ১৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে মোঃ বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে বিরোধ চলছিল। সে আমাদের বাড়ি হতে বাহির হওয়ার পথ বেড়া দিয়ে ঘিরে রেখে ৭ মাস ধরে অত্যাচার করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মিমাংশা করতে পারেনি। সে কাহারো কথা মানতে চায় না। গত ১১ নভেম্বর দুপুরে আমি বাড়ি হতে বের হওয়ার সময় সে আমাকে মারধর করে।

এসময় মা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সে ও তার স্ত্রী রোজিনা বেগম তাকেও মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করি। পরবর্তীতে অবস্থার অবন্নতী হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, এই রুগীর চিকিৎসা করাতে হলে ঢাকায় নিতে হবে। অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা করাচ্ছিলাম। বুধবার ভোররাতে বাড়িতে তার মৃত্যু হয়।

এরআগে মারামারির ঘটনায় তালা থানায় বিল্লাল বাদি হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামী করে মামলা দায়ের করেন।

এবিষয়ে অভিযুক্তরা পলাতোক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক